Home Home
 
 
 
 
 
ছোট্টমনিদের জগত হলো জুনিয়র সোনালি সকাল। ছোট্ট বন্ধুরা, এখানে তোমরা বিভিন্ন গল্প, কবিতা, ছড়া, ছবি আঁকা পাঠাতে পারবে। এখানে জানতে পারবে তোমাদের বন্ধুরা কি করছে। নতুন বন্ধুও খুঁজে নিতে পারবে এখান থেকে ...
 
 
 
বাংলাদেশ চ্যাম্পিয়ন
০৮ ফেব্রুয়ারি (সোনালি সকাল ডট কম): এসএ গেমস ফুটবলের ফাইনালে আফগানিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে দুই গোল করার পর ব্যবধান আরো বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় তারা। সাফল্য আসে দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে। বদলী খেলোয়াড় আব্দুল বাতেন কমলের গোলে জয়ের পথে আরো একধাপ এগিয়ে যায় স্বাগতিকরা। সারাদেশের মানুষ উল্লাসে ভাসিয়ে সেমিফাইনালে বাংলাদেশকে জেতানো তৌহিদুল আলম সবুজ খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে চতুর্থ গোলটি করেন। এই অনূর্ধ্ব-২৩ ফুটবল টুর্নামেন্টে জয়ের সঙ্গে সঙ্গে ১৯৯৯ সালের পর আবারো দক্ষিণ এশীয় এ টুর্নামেন্টে ফুটবলের শিরোপা বাংলাদেশে ঘরে এলো। প্রথমার্ধের শুরু থেকেই একের পর এক হামলা চালিয়ে আফগানিস্তানের রক্ষণভাগকে বিপর্যস্ত করে রাখে স্বাগতিকরা। বলের ওপর দখল আর আক্রমণ চালিয়ে তারা প্রথমার্ধের পুরোটা সময়ই ব্যস্ত করে রাখে প্রতিপক্ষকে। দুই উইং দিয়ে বারবারই ঢুকে পড়ছিলেন স্বাগতিক দুই উইঙ্গার-বাম দিক দিয়ে ওয়ালী ফয়সাল আর ডান দিক দিয়ে নাসির। আর বিশালদেহী আফগানদের বিপক্ষেও মিডফিল্ডে ছিল স্বাগতিকদেরই দখল। ভাল খেলার ফলাফলও মেলে প্রথমার্ধের ২০ মিনিটের মধ্যেই। খেলার ১৮ মিনিটে ডি বক্সের বাইরেই ফ্রি কিক পায় বাংলাদেশ। কিক নেন উইঙ্গার ওয়ালী ফয়সাল। তার বাড়িয়ে দেয়া চমৎকার ক্রস থেকে হেড করেন আতিকুর রহমান মিশু। গোল! উপস্থিত হাজারো দর্শকের উল্লাশে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। এক গোলে এগিয়ে থাকলেও বাংলাদেশের ফুটবলারদের আক্রমণাত্মক মনোভাব কমেনি একটুও। একের পর এক আক্রমণ করেই যায় তারা। খেলার তখন চলছে ৩৩ মিনিট। আক্রমণে বাংলাদেশ। ফরওয়ার্ডরা ঢুকে জটলা পাকিয়ে রেখেছে আফগান রক্ষণভাগে আর উইং দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন স্বাগতিক উইংগার। তার করা ক্রস ধরার চেষ্টা করনে আফগান ডিফেন্ডাররা। তারা না পারলে গোল ছেড়ে বের হয়ে আসেন আফগান গোলকিপারও। তবে সবাইকে ফাঁকি দিয়ে বল যায় এনামুলের কাছে। এনামুল তাকে ঘিরে রাখা দুই ডিফেন্ডারের মধ্যে দিয়েই হেড নেন। ২-০। আবারো মাঠ কাঁপান দর্শকরা। এবারের উল্লাসে ছিল স্বর্ণজয়ের স্বাদ আর আত্মবিশ্বাস। সেমিফাইনালে বাংলাদেশ ভারতকে ১-০ গোলে হারায়। খেলার ৮৫ মিনিটে একমাত্র গোলটি করেন সবুজ। অন্যদিকে, মালদ্বীপের বিরুদ্ধে অন্য সেমিফাইনালে ১-০ গোলে হারায় আফগানিস্তান। খেলার ৭২ মিনিটে গোলটি করেন বেলাল আরেজু।